ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ছেলের পরকীয়ার সালিশ সংঘর্ষে পিতা নিহত, আহত ৪
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 9 March, 2026, 4:21 PM

চাঁপাইনবাবগঞ্জে ছেলের পরকীয়ার সালিশ সংঘর্ষে পিতা নিহত, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে ছেলের পরকীয়ার সালিশ সংঘর্ষে পিতা নিহত, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে ছেলের পরকীয়া সম্পর্ক নিয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পিতা আনিসুর রহমান (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে এবং আব্দুল আওয়ালের পিতা। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সাথে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। পরে বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার রাতেও বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষ সালিশে বসেন। তবে দীর্ঘ আলোচনার পর কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সাথে আসা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেয়ার প্রস্তুতি নিলে সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতির্কিত হামলা চালায়।

এদিকে হামলার মুখে অপর পক্ষ প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সংঘর্ষের এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status