ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
অনলাইন বেটিং চক্রে পুলিশের অভিযান, বাগমারায় মামলা ও আটক ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 July, 2026, 1:38 PM

অনলাইন বেটিং চক্রে পুলিশের অভিযান, বাগমারায় মামলা ও আটক ৫

অনলাইন বেটিং চক্রে পুলিশের অভিযান, বাগমারায় মামলা ও আটক ৫

রাজশাহীর বাগমারা উপজেলায় বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তিদের পাশাপাশি আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন উপজেলার আচিনঘাট গ্রামের আনিস আলীর ছেলে মো. মুশফিকুর রহমান রনি (২৮), বাসুবোয়ালিয়া গ্রামের জিল্লুর রহমান মণ্ডলের ছেলে তৌহিদুল ইসলাম তপু (২২), একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫), মতিউর রহমানের ছেলে শাহিনুর রহমান সাব্বির (২৪) এবং হাটমাধনগর গ্রামের ইসপিন্ডিয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে 1xBet, Melbet, CK44, GBAJEE.VIP, TK99, CV666, 8E88, VIP TAKA, TK999, PKOK ও 3333-সহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে অর্থের বিনিময়ে জুয়া খেলায় অংশ নিচ্ছিলেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় তরুণদেরও অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, অনলাইন জুয়ার বিস্তার যুবসমাজের মধ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে অনেকেই এসব অবৈধ বেটিং প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি নানা সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ কারণে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯, ২৫ ও ২৭ ধারায় বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অনলাইন জুয়া একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। যুবসমাজকে এই ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের অনলাইন কার্যক্রমের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status