|
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ গ্রেপ্তার
এম. মতিন, রাঙ্গুনিয়া
|
![]() সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ গ্রেপ্তার শনিবার ২৮ নভেম্বর গ্রেপ্তার সাজ্জাদকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগ শুক্রবার গভীর রাতে রাঙামাটির রাজস্থলী বসসেটশন থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রাজস্থলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ তালুকদার রাজস্থলীতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর শুক্রবার মধ্যরাত থেকে উপজেলা বাসস্টেশন এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। পরে বাসস্টেশন এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান জানান, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকের পর সাজ্জাদ তালুকদারকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। শনিবার সকালে তাঁকে রাঙ্গুনিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রাজস্থলী থানা পুলিশ নিশ্চিত করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
