ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রামগঞ্জে ওসিকে তিন দিনের আলটিমেটাম, থানা জ্বালানোর হুমকি
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Saturday, 28 November, 2026, 4:07 PM

রামগঞ্জে ওসিকে তিন দিনের আলটিমেটাম, থানা জ্বালানোর হুমকি

রামগঞ্জে ওসিকে তিন দিনের আলটিমেটাম, থানা জ্বালানোর হুমকি

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

গত শুক্রবার (২৭ নভেম্বর) যুবলীগ নেতা আবু জাফর রানা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম থানার ওসির ব্যবহৃত সরকারি ফোন নম্বরে কল দিয়ে এসব হুমকি দেন। তাঁদের লাইভ ভিডিও ও ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কখন ও কোথা থেকে এসব ভিডিও ও ফোনালাপ রেকর্ড করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানাকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি না করার হুঁশিয়ারি দিতে দেখা যায়। ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, এখনো সময় আছে, আপনি বাংলাদেশে থাকবেন, আপনাকে থাকতে হবে—এটা আমরা দেখব। অযথা কোনো নেতাকর্মীকে হয়রানি করা যাবে না।’

লাইভে তিনি আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের জয়ধ্বনি হবে। কতজনকে আটকানো বা গ্রেপ্তার করা যায় তা তাঁরা দেখবেন। একপর্যায়ে ওসি ও তাঁর পরিবারকে উদ্দেশ করেও হুমকি দেন তিনি। তাঁর বক্তব্য, ‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব।’

অন্যদিকে, একই দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয়ে আফরান খাঁন মাহিম অজ্ঞাত স্থান থেকে রামগঞ্জ থানার সরকারি ফোন নম্বরে কল করেন। ছড়িয়ে পড়া কল রেকর্ডে তাঁকে বলতে শোনা যায়, বিএনপির কথায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার বা হয়রানি করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে। এ সময় পুলিশকে উদ্দেশ করেও হুমকিমূলক বক্তব্য দেন তিনি।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন  যুবলীগ নেতার লাইভ এবং ছাত্রলীগ নেতার মোবাইল ফোনে কলের রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ কেউ এখনো এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের মধ্যে অনেকে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনের জন্য তৎপরতা চালাচ্ছেন। তাঁর দাবি, বিএনপির কিছু নেতার আশ্রয়-প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status