|
বগুড়ায় প্রকৌশলীদের নিয়ে যোগব্যায়াম সেশন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় প্রকৌশলীদের নিয়ে যোগব্যায়াম সেশন শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় শহরের উপশহরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্র প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেশনের আয়োজন করা হয়। ‘স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রকৌশলীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা জরুরি। নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশন মানসিক চাপ কমিয়ে কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। যোগব্যায়াম সেশন পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় ইয়োগা ইন্সট্রাক্টর সুজিত বৈদ্য, ফারুক হোসেন ও বগুড়া শাখার ইয়োগা ইন্সট্রাক্টর অ্যাডভোকেট গোলাম দস্তগীর সরকার। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
