|
দামুড়হুদায় বাসের ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় বাসের ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু স্থানীয়রা জানায়, সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে ধান্যঘরা গ্রামে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছালে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী রেখা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।দর্শনা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেখা পরিবহনের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওযার পথে সে মারা যায়। পরিবহনটি আটক করে থানা হেফাজতে রেখেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
