|
সারাদেশের মতো এনায়েতপুরেও জ্বালানি তেলের সংকট, বাড়ছে জনভোগান্তি
মোঃ সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() সারাদেশের মতো এনায়েতপুরেও জ্বালানি তেলের সংকট, বাড়ছে জনভোগান্তি স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এনায়েতপুরের বিভিন্ন তেলের দোকানে আগের তুলনায় অনেক কম পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে। ফলে মোটরসাইকেল চালক, বাস ও অন্যান্য যানবাহনের চালকদের অনেক সময় ঘুরেও তেল সংগ্রহ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। একজন মোটরসাইকেল চালক জানান, আগে স্থানীয় দোকান থেকেই সহজে তেল নেওয়া যেত। কিন্তু এখন অনেক দোকানেই তেল পাওয়া যাচ্ছে না। এতে দৈনন্দিন কাজে বের হতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। একজন বাস চালক বলেন, তেলের অভাবে অনেক গাড়ি নিয়মিত চলাচল করতে পারছে না। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকরাও ভোগান্তিতে পড়ছেন। এ সময় স্থানীয় তেলের দোকানদাররা জানান, “আমরা ডিপো থেকে নিয়মিত তেল না পাওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিক্রি করতে পারছি না। আগের তুলনায় এখন খুব কম পরিমাণ তেল পাচ্ছি। তাই বাধ্য হয়ে সীমিত পরিমাণ তেল বিক্রি করতে হচ্ছে।” এদিকে জ্বালানি তেলের এই সংকট দীর্ঘায়িত হলে পরিবহন ব্যবস্থা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তাই দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
