ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
ওমর ফারুক, নেছারাবাদ
প্রকাশ: Sunday, 12 July, 2026, 6:36 PM

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

নেছারাবাদে শশুরের ঘরের চাল ছাউনিকালে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রী জামাতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জাকারিয়া (৩৫)। 

গত শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। সে দক্ষিণ সোহাগদল গ্রামের মো. আব্দুস ছত্তার মিয়ার ছেলে। 

স্থানীয় সুত্রে জানাগেছে, ঐদিন সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে জাকারিয়া তার শশুর মো. জাফর মিয়ার ঘরের চাল টিন দিয়ে ছাউনিকালে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পুর্বেই তার মৃত্যু হয়। 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status