|
থানা জ্বালিয়ে দেব, ওসিকে সাবেক ছাত্রলীগ নেতার হুমকি
নতুন সময় প্রতিনিধি
|
![]() থানা জ্বালিয়ে দেব, ওসিকে সাবেক ছাত্রলীগ নেতার হুমকি ছড়িয়ে পড়া অডিওতে আরফান খান মাহিকে নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয় দিতে শোনা যায়। এ সময় তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হয়রানি, মারধর, মোবাইল রেখে দেওয়া এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালাগাল করার অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। এসব ঘটনার প্রমাণ ফেসবুকে রয়েছে বলেও দাবি করেন তিনি। ফোনালাপে মাহি পুলিশের কনস্টেবল মেহেরাজসহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আটক করে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন। জবাবে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, কোনো কনস্টেবল এককভাবে এমন কাজ করতে পারেন না। অভিযোগ করলেই হবে না, এর সত্যতাও থাকতে হবে। পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ওসিকে অডিওতে বলতে শোনা যায়, ‘আমার কনস্টেবলের একজন বেহায়াপনার অভিযোগ আছে। আমি বলছি, অভিযোগ থাকলে তো হবে না ভাই, অভিযোগের সত্যতা থাকতে হবে। পুলিশ তো পুলিশের কার্যক্রম করতে হবে, পুলিশ তো পুলিশের কার্যক্রম করবে।’ একপর্যায়ে মাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে কিংবা বিএনপির কথায় কাউকে আটক করা হলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হবে। এ সময় পুলিশ সদস্যদের পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেন তিনি। কথোপকথনে পুলিশের বডি-অন ক্যামেরা ব্যবহার, রাজনৈতিক কর্মকাণ্ড এবং থানার পুকুর থেকে মাছ ধরার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে জানতে চাইলে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রক্রিয়া নেওয়া হচ্ছে আরকি।’ তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। তবে তাদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
