খাগড়াছড়িতে কৃষকদের মাঝে শীতকালীন সবজি ও বোরো ধানের বীজ বিতরণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 28 November, 2026, 6:16 PM
খাগড়াছড়িতে কৃষকদের মাঝে শীতকালীন সবজি ও বোরো ধানের বীজ বিতরণ
খাগড়াছড়ি সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন শাকসবজি ও বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২৬) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির অর্থায়নে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু, এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
কর্মসূচির আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি ও বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা এবং তাদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
কর্মসূচিটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।