ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মনোনয়ন পেলেও মানুষের পাশে, না পেলেও থাকবেন: ডা. এরশাদ আহসান
এমএ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Saturday, 28 November, 2026, 6:15 PM

মনোনয়ন পেলেও মানুষের পাশে, না পেলেও থাকবেন: ডা. এরশাদ আহসান

মনোনয়ন পেলেও মানুষের পাশে, না পেলেও থাকবেন: ডা. এরশাদ আহসান

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেছেন, দলের আদর্শে বিশ্বাসী একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দল তাকে মনোনয়ন দিলে করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও এ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। তবে মনোনয়ন না পেলেও জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন এই চিকিৎসক নেতা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নিজের রাজনৈতিক জীবনের নির্যাতন-নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরে ডা. এরশাদ আহসান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে মেট্রোরেল পোড়ানোর মামলায় ১১ নম্বর আসামি করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের আমলে মেট্রোরেল-সংক্রান্ত মামলাটি ছিল অন্যতম আলোচিত। ওই মামলায় আগাম জামিনের জন্য তাদের হাইকোর্টের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এমনকি আদালতে বলা হয়েছিল, হত্যা মামলায় জামিন পাওয়া গেলেও এ মামলায় জামিন হবে না।

তিনি আরও বলেন, এত নির্যাতন ও হয়রানির শিকার হওয়ার পরও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের আদর্শ বুকে ধারণ করেই ভবিষ্যতে করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করে যেতে চান। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মী হিসেবেও সবসময় জনগণের সঙ্গে ছিলেন, আগামীতেও থাকবেন।

আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়ন পাওয়া না-পাওয়ার বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন। আর দল অন্য কাউকে মনোনয়ন দিলেও তার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং মনোনীত প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status