ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 28 November, 2026, 6:13 PM

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেকট্রিক ক্যাবল চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। এ সময় সোহেলের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, আনসার সদস্যরা বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিনকে অবহিত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিমানবন্দরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, মো. সোহেল এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে চুরির ঘটনায় তিনি কারাভোগও করেছেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status