ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রাজস্থলী থানা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 November, 2026, 6:21 PM

রাজস্থলী থানা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার

রাজস্থলী থানা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার

শনিবার (২৮  নভেম্বর ) রাঙ্গামাটি  জেলার পুলিশ সুপার মোহাম্মদ  আবদুর রকিব  পি পি এম  রাজস্থলী থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন এবং জনসাধারণকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।


পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(  ক্রাইম) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, ( প্রশাসন) রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন সহ পুলিশের চৌকস সদস্যদল। 

পরে পুলিশ সুপার বিলাইছড়ি উপজেলার ফারুয়া থানার কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, দুর্গম পার্বত্য বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে মানুষের যানমান রক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, নিরু কার্বারী, যতিন মেম্বার, হেডম্যান  সহ এলাকার সাধারণ জনগন উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status