ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Monday, 13 July, 2026, 8:23 PM

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপার আমখোলাতে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ১৩ জুলাই ২০২৬ সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়িবাহেরচর এলাকার মসজিদসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টায় বাড়ির পাশের মসজিদসংলগ্ন খালের উপর সাঁকো পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় মামুন। পরে স্থানীয়রা তাকে খুঁযে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে ডুবুরি না থাকায় পটুয়াখালী ফায়ার সার্ভিসের সাহায্য নেয়া হয়। 

এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে মামুনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উক্ত বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status