ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
পূর্বশত্রুতার জেরে খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 13 July, 2026, 8:33 PM

পূর্বশত্রুতার জেরে খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জেরে খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।উপজেলার খাজুরা তেলপাম্প-সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প-সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অভিযুক্ত রাব্বি সম্পর্কে রুবেল হোসেনের ছোট বোনের দেবর। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের মরদেহ  ময়নাতদন্তের রিপোর্ট কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে যশোর বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম প্রথম আলোকে বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কীসের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাব্বি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status