|
গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, চালক আহত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, চালক আহত সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে আহত অবস্থায় চালককে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজিব হোসেন আরও জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
