ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৪ এপ্রিল
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 6:44 PM

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৪ এপ্রিল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৪ এপ্রিল

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ মার্চ) পরিচালক (স্থানীয় সরকার), চট্টগ্রাম এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৩০ অক্টোবর পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তারিখের স্মারকের আইনগত মতামতের ভিত্তিতে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্ডিনারী ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের জন্য ভোটগ্রহণ শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হবে। নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন গতবছরের ১ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল। রিট মামলার প্রেক্ষিতে গতবছরের ২৪ অক্টোবর চেম্বারের ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশনের সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ওই স্থগিতাদেশের উপর সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালতে গত বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর) শুনানি শেষে দুই সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য হাইকোর্টের একই আদালতকে নির্দেশ দেন চেম্বার আদালত। একইসাথে অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান না করতে নির্দেশ দেন চেম্বার আদালত।

গতবছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট পূর্বের সেই রিট আবেদন খারিজ করে দেন। ফলে চট্টগ্রাম চেম্বার নির্বাচনের বাধা কেটে যায়। এ কারণে আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status