|
পাইকগাছায় মতবিনিময় সভা এমপি মাওঃ আজাদ: এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় মতবিনিময় সভা এমপি মাওঃ আজাদ: এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান "বুধবার (৪ মার্চ, ২০২৬) পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এমপি সাহেবের সফরসঙ্গী ও আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন: খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার: জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম: উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান: উপজেলা সেক্রেটারী। মোঃ আলতাফ হোসেন: কর্মপরিষদ সদস্য। মাওলানা নূরে আলম সিদ্দিকী: ইউনিয়ন সভাপতি পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম:ইউনিয়ন সেক্রেটারী। মোঃ আজিবর রহমান:কোষাধ্যক্ষ সোহাগ মোড়ল: সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজী আছাফুর রহমান। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন। এমপি আবুল কালাম আজাদের মূল বক্তব্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন: "সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে টেকসই বেড়িবাঁধ এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন—তা আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা এই এলাকাকে একটি আধুনিক ও মানবিক জনপদে রূপান্তর করবো। কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।"তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তার দরজা সবসময় খোলা। তিনি উপস্থিত নেতা-কর্মীদের আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার নির্দেশ দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
