|
নেছারাবাদে ইয়াবা গাঁজাসহ পাঁচ যুবক গ্রেফতার এক গাঁজাসেবীর জেল ও জরিমানা
ওমর ফারুক, নেছারাবাদ
|
![]() নেছারাবাদে ইয়াবা গাঁজাসহ পাঁচ যুবক গ্রেফতার এক গাঁজাসেবীর জেল ও জরিমানা পুলিশ সুত্রে জানাগেছে, গত রবিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে দুইজনকে মাদকসহ ও তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। মাদকসহ গ্রেফতারকৃতরা হলো ছারছিনা গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে মো. মিজান (৩৫) ও জগৎপট্টি গ্রামের বাদল হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২২)। এদের নিকট থেকে যথাক্রমে ৫০পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদকসেবীরা হলো আদর্শ বয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে শাহেদ (২০),একই এলাকার মো. বাদল মিয়ার ছেলে মো. শাহাজাদা (১৬) ও মধ্য করফা গ্রামের মো. সোহাগ হোসেনের ছেলে মো. জাকারিয়া (২০)। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে আসামীদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। এদিকে গত রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গাঁজা সেবনের দায়ে পশ্চিম সোহাগদল গ্রামের মো. সাইফুল ইসলাম আরিফ নামে এক যুবককে ৬ মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
