|
বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপির দীপেন দেওয়ান
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপির দীপেন দেওয়ান এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এর পর বাঘাইছড়ির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ভূট্টো এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। দীপেন দেওয়ান জানান, সরকার পার্বত্যাঞ্চলের বন্যা কবলিত মানুষদের প্রতি প্রতিনিয়ত নজর রাখছে। ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সড়ক ও কালভার্টগুলো মেরামত করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
