ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 8:22 PM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকে আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চলাচল ব্যাহত হতে থাকে। একপর্যায়ে কামারপাড়া, আব্দুল্লাপুর, স্টেশন রোডসহ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গগামী মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক এবং বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান। এ সময় স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরাও যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচলে সহযোগিতা করেন। 
তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেলের দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও সন্ধ্যার পর আবারও বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় যানজট অব্যাহত থাকায় অনেক যাত্রীকে সড়কেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ‘ব্রয়লার মুরগি’ বলে কটাক্ষ করার অভিযোগ এবং বন্যা পরিস্থিতির মধ্যেও সারা দেশে পরীক্ষা স্থগিত না করায় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের প্রভাবেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও উত্তরবঙ্গগামী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status