ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
কাপ্তাই হ্রদের পানির স্তর ১০০ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 8:55 PM

কাপ্তাই হ্রদের পানির স্তর ১০০ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট

কাপ্তাই হ্রদের পানির স্তর ১০০ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট

টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। 

গতকাল রোববার (১২ জুলাই) পর্যন্ত হ্রদের পানির স্তর ১০০ ফুট মিন সি লেভেলের নিচে থাকলেও আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে তা ১০০ ফুট অতিক্রম করেছে। 

একই সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াটে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল। 

আগের দিন রোববার রাত পর্যন্ত এ স্তর ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল।তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন। 

এর আগে গত বছরের নভেম্বর মাসে উৎপাদন ২০০ মেগাওয়াট অতিক্রম করলেও, হ্রদে পানির স্বল্পতার কারণে ডিসেম্বর থেকে উৎপাদন আবার ২০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 

সব মিলিয়ে পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।উল্লেখ্য, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status