|
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন-এর সভাপতিত্বে প্রতিটি পরিবারের হাতে ছোলা, চিঁড়া, চিনি, সেমাই, সুজি (১ প্যাকেট), টোস্ট, খেজুর, মুড়ি (১ প্যাকেট) ও আলু উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোবারক হোসেন (লাচ্ছু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জিএম মনিরুজ্জামান এবং নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন। এছাড়াও ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, আরাফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ![]() শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ স্থানীয়দের মতে, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য বাস্তব সহায়তা হয়ে উঠেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
