ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
তেলীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক এমপি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 5:07 PM

তেলীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক এমপি

তেলীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক এমপি

০৪ মার্চ ২০২৬ (বুধবার) ৩টায় সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে ৩.৩ কিলোমিটার তেলীর খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত “সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের অধীনে এ খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এম এ মালিক এমপি বলেন, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে কার্যকর পানি ব্যবস্থাপনা। দীর্ঘদিন ধরে তেলীর খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। ৩.৩ কিলোমিটার এই খাল পুনঃখননের মাধ্যমে হাজারো একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদনে নতুন গতি আসবে।

তিনি আরও বলেন, কৃষি মন্ত্রণালয় ও বিএডিসির এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা মাঠপর্যায়ে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার পূরণ করছি। সিলেট-৩ আসনের প্রতিটি ইউনিয়নে কৃষি, সেচ ও অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে হবে, যাতে কৃষকরা দ্রুত এর সুফল পান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে খাল পুনঃখনন কাজের শুভ সূচনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status