|
সিলেট-৩ আসনে দিঘীর খাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক এমপি
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিলেট-৩ আসনে দিঘীর খাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, খাল পুনঃখনন প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় কাজ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে তিন কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে পুরো কাজ শেষ হলে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হবেন। তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা সেচ সুবিধা পাবেন, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে খালের পাশ দিয়ে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হবে, ফলে শুধু কৃষকরাই নয়, এলাকার সর্বস্তরের মানুষ উপকার ভোগ করবেন। এমপি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএডিসি সংশ্লিষ্টদের আন্তরিক পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টায় এ উন্নয়ন কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করতে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, নদী ভাঙনরোধসহ এলাকার বিভিন্ন উন্নয়ন চাহিদা পূরণে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে তিনি দিঘীর খাড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং প্রকল্পের কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
