ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩২
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Wednesday, 11 February, 2026, 7:54 PM

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে  সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায়  নির্বাচনী সরঞ্জাম।

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট জনবল পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ১২টি ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের এসব সরঞ্জাম ও জনবল হস্তান্তর করা হয়। সরঞ্জাম হস্তান্তরের পূর্বে উপজেলা পরিষদ চত্বরে সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার। 


ব্রিফিংকালে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনাবাহিনীর ৩৮ বীর কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া। মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে তিনি বলেন, "উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব সঠিক ও সফলভাবে সম্পন্ন করুন।


 যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী তৎপর থাকবে। এসময় নির্বাচনী কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভাসহ পুলিশ, আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ১২টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status