|
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ২ আনসার সদস্যসহ আহত ৩
নতুন সময় প্রতিবেদক
|
![]() গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ২ আনসার সদস্যসহ আহত ৩ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সারোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আহতরা হলেন— আনসার সদস্য সুকন্ঠ মজুমদার (৩০) ও জামাল মোল্লা (৩৫) এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর কন্যা আমেনা খানম (১৩)। রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রের গেটের সামনে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় তিনজন আহত হন।’ তবে হামলার পরও এ কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোট নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। ভোটকেন্দ্রসহ ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার হোসেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
