|
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের
নতুন সময় ডেস্ক
|
![]() বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের ১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ। ইতিপূর্বে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন। গণভোটের ফলাফল একই আসনে অনুষ্ঠিত গণভোটে মোট ২ লাখ ৯৫ হাজার ৭৮২ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯ এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
