ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩২
চট্টগ্রামের ১৪টি আসনে এগিয়ে বিএনপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 10:07 PM

চট্টগ্রামের ১৪টি আসনে এগিয়ে বিএনপি

চট্টগ্রামের ১৪টি আসনে এগিয়ে বিএনপি

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টি এগিয়ে রয়েছে ধানের শীষের প্রার্থীরা। বাকি ২টিতে জামায়াত জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে জামায়াত জোটের প্রার্থী এলডিপির ওমর ফারুকের সঙ্গে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অন্যান্য আসনে ভোটের ব্যবধান বিস্তর।

১৬ আসনের মধ্যে শুধু চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সবকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ৮৩ কেন্দ্রের মধ্যে বিএনপি প্রার্থী মোস্তাফা কামাল পাশ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫১৯ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মো. আলাউদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট। ৩৫ হাজার ৭০১ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী।

চট্টগ্রাম-১ (মিরসরাই) : বিএনপির নুরুল আমিন এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান। মোট কেন্দ্র : ১০৬, প্রাপ্ত কেন্দ্র (বেসরকারি) : ৮৫। নুরুল আমিন চেয়ারম্যান (ধানের শীষ) : ১১০৭৯৮, এডভোকেট ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) : ৬৬০৪৪। ব্যবধান : ৪৪৭৫৪ ভোটে এগিয়ে ধানের শীষ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): বিএনপির সারোয়ার আলমগীর এগিয়ে আছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক। ১২৪টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রে ফলাফলে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৮৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ২৫ হাজার ৯৫৩ ভোট।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপির মীর মো. হেলাল উদ্দিন এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন। ৪০টি কেন্দ্রের ফলাফলে ব্যারিস্টার মীর হেলাল (ধানের শীষ) পেয়েছেন ৪৪০৯৫ ভোট এবং মো. নাছির উদ্দিন (রিকশা) পেয়েছেন ১১৫৪২ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান): বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপির হুম্মাম কাদের চৌধুরী এগিয়ে আছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. এটিএম রেজাউল করিম।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): বিএনপির এরশাদ উল্লাহ এগিয়ে রয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): বিএনপির মো. আবু সুফিয়ান এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. এ কে এম ফজলুল হক।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর): বিএনপির সাঈদ আল নোমান এগিয়ে আছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শামসুজ্জামান হেলালী।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে, জামায়াতে ইসলামীর মুহাম্মদ শফিউল আলম প্রতিদ্বন্দ্বী। ২ কেন্দ্রে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১৪৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম পেয়েছেন ১০৯৪ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া): বিএনপির মোহাম্মদ এনামুল হক এগিয়ে ও নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু। চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের ১১৩ কেন্দ্রের মধ্যে ৫০ কেন্দ্রে ধানের শীষের প্রার্থী এনামুল হক ৬৬৭২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী, মোমবাতির পীরজাদা ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু ১৪৬৭৭ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): বিএনপির সরওয়ার জামাল নিজাম এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান। রাত ৮টা পর্যন্ত ৪৪টি ভোটকেন্দ্রের ফলাফলে সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৪৬০৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নিজোটের প্রার্থী মোমবাতি প্রতীকের এসএম শাহজাহান পেয়েছেন ১৯৫৭৪ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): সমানে লড়াই চলছে; বিএনপির জসিম উদ্দিন আহমেদ ও এলডিপির ওমর ফারুকের হাড্ডাহাড্ডি লড়াই। এগিয়ে এলডিপি।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী এগিয়ে, নিকটতম বিএনপির নাজমুল মোস্তফা আমিন। ৮ কেন্দ্রে মোট দাঁড়িপাল্লা ভোট ৯৪৮০, ধানের শীষ ৫১১৩।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): জামায়াতে ইসলামীর মাওলানা জহিরুল ইসলাম এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status