|
বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না: জামায়াত আমির
নতুন সময় ডেস্ক
|
![]() বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না: জামায়াত আমির বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকগুলো আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। কিন্তু সেসব আসনে রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করছেন না।’ তিনি দাবি করেন, দ্রুত ফলাফল প্রকাশ না হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
