ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩২
ভোট দিয়েই না ফেরার দেশে অভিনেতা তিনু করিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 4:29 PM

ভোট দিয়েই না ফেরার দেশে অভিনেতা তিনু করিম

ভোট দিয়েই না ফেরার দেশে অভিনেতা তিনু করিম

ছোট পর্দার অভিনেতা তিনু করিম আর নেই। বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগের পর বাসায় ফিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ খ্যাত এ অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু, অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনু করিম।
২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফেরেন।

বৃহস্পতিবার সকালে ভোট দিতে কেন্দ্রে যান এই অভিনেতা। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।


ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করব ভাবলাম, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।


তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তাঁর। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমাসহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status