ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩২
নতুন সরকারের কাছে বিশেষ যে দুটি দাবি অপু বিশ্বাসের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 February, 2026, 11:45 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 11 February, 2026, 1:32 PM

নতুন সরকারের কাছে বিশেষ যে দুটি দাবি অপু বিশ্বাসের

নতুন সরকারের কাছে বিশেষ যে দুটি দাবি অপু বিশ্বাসের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নারীদের নিরাপত্তা ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নির্বাচিত সরকারের ভূমিকা চান তিনি। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এই নির্বাচন ঘিরে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও প্রত্যাশা। অপু বিশ্বাসও জানালেন নির্বাচন, নতুন সরকার ও দেশ নিয়ে তার ইচ্ছে ও ভাবনার কথা।

নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।’

তবে বিশেষ দুটি দাবি করেন তিনি নতুন সরকারের কাছে। অপু বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে সেটা আমি চাই। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।’

এদিকে বেশ কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় নিয়মিত ছিলেন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। পাশাপাশি সময় দিচ্ছেন নিজের পারিবারিক ব্যবসায়ও।

সর্বশেষ কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সেখানে তার বিপরীতে অভিনয় করছেন সজল। পাশাপাশি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে অপুকে। সিনেমা দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status