ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
মাদক-চাঁদাবাজদের কাছে আতঙ্কের নাম এমপি ওয়াদুদ ভূঁইয়া
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Monday, 3 August, 2026, 6:33 PM

মাদক-চাঁদাবাজদের কাছে আতঙ্কের নাম এমপি ওয়াদুদ ভূঁইয়া

মাদক-চাঁদাবাজদের কাছে আতঙ্কের নাম এমপি ওয়াদুদ ভূঁইয়া

বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করতে হবে।

রবিবার (২ জুলাই) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ বক্তব্য দেন।

বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তিনি জনসম্মুখে কয়েকজনের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার আহ্বান জানান এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন,মাদক কারবারি কিংবা চাঁদাবাজ—তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী হিসেবে তাদের বিচার হতে হবে। যেখানে মাদক ব্যবসার তথ্য পাবেন, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও অভিযোগ করেন, জামতলী এলাকায় একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ত্রাণ বিতরণ শেষে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status