ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Monday, 3 August, 2026, 7:26 PM

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন ‘Damfik’ ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমান আদালত  পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় উপহেলার বিলজোয়ানী এলাকার ঈমান আলী মোল্লার ছেলে মো. আমিরুল ইসলাম (৩৭)কে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik টাইলস ক্লিনার এবং ১৩টি জারকিনে প্রায় ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় এইচসিএল অ্যাসিড জব্দ করা হয়। নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত  পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status