ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩২
ঢাকা-৮ আসনে ১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 8:07 PM

ঢাকা-৮ আসনে ১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে ১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। ১২টি কেন্দ্রে মোট ৯২৬ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণে শেষে গণনার পর বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানা গেছে।
 
জানা যায়, ১২টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলির প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।


এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।
 
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
 
কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status