ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩২
ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Thursday, 12 February, 2026, 3:34 PM

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি তুলনামূলক কম, বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ কম চোখে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা জাহেদুল ইসলাম এবং তিলাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া মোজাহার হোসেন বলেন, কেন্দ্রের পরিবেশ ভালো ও শান্তিপূর্ণ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

মইদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নারী ভোটার সাজেদা ও অজুফা বেগম জানান, সকালে কুয়াশা থাকার পাশাপাশি সংসারের কাজ শেষ করে আসতে কিছুটা দেরি হয়েছে। তবে বেলা বাড়লে নারী ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম মাঠে কাজ করছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটাররা আশা প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। দিনব্যাপী ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকবে বলেও সংশ্লিষ্টদের প্রত্যাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status