ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩২
উৎসবমুখর পরিবেশে গাজীপুরে শুরু ভোটগ্রহণ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 12 February, 2026, 3:36 PM

উৎসবমুখর পরিবেশে গাজীপুরে শুরু ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে গাজীপুরে শুরু ভোটগ্রহণ

উৎসাহ–উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

গাজীপুরের ৫টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেক ভোটার সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা বলয়ের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্র সুরক্ষিত রাখা হয়েছে। কেন্দ্রের ভেতরে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আচরণবিধি বাস্তবায়ন ও তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে কাজ করছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলাজুড়ে প্রায় সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচন তদারকিতে কাজ করছে ৫টি নির্বাচনী ইনকোয়ারি টিম। গাজীপুরে ৯৩৫টি ভোটকেন্দ্রের মাধ্যমে মোট ২৭ লাখ ৩৮ হাজার ২৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন সময় রিপোর্ট লিখাঅবদি সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি এবং সামগ্রিকভাবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

শান্তিপূর্ণ ভোট ভোট গ্রহণ শুরু হয়েছে দাবি জামাত বিএনপি'র কয়েকজন প্রার্থীরও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status