খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পুরুষ ও নারী ভোটাররা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের বাইরে সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই এটিকে গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল প্রস্তুত রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে।