ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বাজার কাঁপাতে আসছে Royal Enfiled’-এর দুটি শক্তিশালী বাইক, কড়া টেক্কা দেবে অন্যান্য ব্র্যান্ডকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 May, 2022, 12:43 PM

বাজার কাঁপাতে আসছে Royal Enfiled’-এর দুটি শক্তিশালী বাইক, কড়া টেক্কা দেবে অন্যান্য ব্র্যান্ডকে

বাজার কাঁপাতে আসছে Royal Enfiled’-এর দুটি শক্তিশালী বাইক, কড়া টেক্কা দেবে অন্যান্য ব্র্যান্ডকে

বাইক প্রেমীদের কাছে রয়‍্যাল এনফিল্ড হলো ভালোবাসার অন্য নাম। বাইকারদের মনের মনিকোঠায় থাকে রয়‍্যাল এনফিল্ড। শয়নে স্বপনে এই বাইকের স্বপ্ন দেখেননা এমন বাইকপ্রেমী বিরল। আর এইকারনেই ভারতীয় বাজারের জনপ্রিয়তায় নামি দামী ব‍্র‍্যান্ডকে টেক্কা দিচ্ছে রয়‍্যাল এনফিল্ড বুলেট।

এই গাড়ির মডেল ফিচার্স এতটাই চিত্তাকর্ষক যে এই গাড়ি নিয়ে বাইকপ্রেমীদের মনে উত্তেজনা কাজ করে। আর সম্প্রতি এমন বাইকপ্রেমীদের জন‍্যই আনা হলো দারুন সুখবর। ফের নতুন মোটরসাইকেল লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে রয়‍্যাল এনফিল্ড। মূলত 350cc সেগমেন্টে কোম্পানির জনপ্রিয়তা বেশি হলেও এবার শক্তিশালী ইঞ্জিনসহ দুটি নতুন বাইক নিয়ে আসছে দেশীয় এই কোম্পানি।

জানা যাচ্ছে রয়্যাল এনফিল্ডে নতুন দুটি মোটরসাইকেলে থাকবে 650cc ইঞ্জিন। এর মধ্যে একটি বাইক ক্রজার সেগমেন্ট ও অন‍্যটি ববার সেগমেন্টে বাজারে আসতে চলেছে। খবর “super meteor 650” ও “shotgun 650” এই দুটি নামেই লঞ্চ হবে মোটরসাইকেলগুলি।

harely Davidson এর মতোন ববার স্টাইল মোটসাইকেল কেনার ইচ্ছা থাকলে তার অলটারনেটিভ অপশন হতে পারে Shotgun 650. ইতিমধ্যে RE Shotgun650 -এর একাধিক ফিচার প্রকাশ‍্যে এসেছে। জানা গেছে এই বাইকে থাকছে রাউন্ড হেডল‍্যাম্প, সিঙ্গেল সিট, টুইন শক অ্যাবজর্বার, USD ফ্রন্ট ফর্ক, বড় ফুয়েল ট‍্যাঙ্ক ও চওড়া টায়ার।

অপরদিকে ক্রুজার সেগমেন্টে ঝড় তুলতে চলতি বছর আসছে Super meteor 650. এতেও থাকছে আকর্ষণীয় ফিচার্স। থাকছে বৃত্তাকার হেডল‍্যাম্প, বড় উইন্বস্ক্রিন, ফরওয়ার্ড ফুট পেগ, টুইন পাই এক্সহস্ট। একাধিক মিডিয়া রিপোর্ট সূত্রে জানানো হয়েছে লঞ্চের পর, এই দুটি কোম্পানির সবথেকে দামী মোটরসাইকেল হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status