ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 9:31 PM

দর্শনা প্রেসক্লাবে ঢুকে  সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

দামুড়হুদা উপজেলাধীন দর্শনা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীর আজিমপুর গ্রামের আতর আলীর ছেলে চঞ্চলসহ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি হামলা  ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় দিকে দামুড়হুদা প্রেসক্লাবে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় দ্রুত দোষীদের গ্রেফতার করা সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করা হয়েছে।

দর্শনা প্রেসক্লাবে প্রবেশ করে লাইট অফ করে কর্মরত সাংবাদিকের ওপর সংঘটিত ন্যক্কারজনক ও পরিকল্পিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন দামুড়হুদা প্রেসক্লাব।এ ঘটনার বেশ কিছু দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িতদের গ্রেফতার না করার উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ বলেন, সত্য প্রকাশে চিহ্নিত মাদক ব্যবসায়ী কতৃক গণমাধ্যম কর্মীদের ওপর পরিকল্পিত হামলা উদ্বেগ ও দুঃখজনক। এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং জনগণের জানার অধিকারকে দমন করার শামিল। অপরাধী যেই হোক না কেন, দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুরশেদ বীন ফয়সাল তানজীর বলেন, সাংবাদিকের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের ওপর হামলা। দর্শনা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের ওপর হামলার ঘটনায স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রের ওপর আঘাত। চিহ্নিত মাদক কারবারিরা এই বর্বরতার হামলার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয় দেখিয়ে কলম থামিয়ে রাখার বৃথা চষ্টা করছে তা কোন দিন সফল হবে না। কাজেই অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত: (২৪ এপ্রিল) রাত ১১ টায় দিকে দর্শনা পৌরসভাধীন আজিমপুর গ্রামের আতর আলীর ছেলে চঞ্চলসহ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি মদ্যপান অবস্থায় দর্শনা প্রেসক্লাবের আশপাশে ঘোরাঘুরি করতে থাকেন এবং প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে প্রেসক্লাবের অফিস সহকারী আব্বাস আলী বিষয়টি দপ্তর সম্পাদক আব্দুল হান্নানকে জানালে তিনি ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন।

 এসময় মাদকাসক্ত একজন ক্ষিপ্ত হয়ে হান্নানের ওপর ঝাপিয়ে পড়ে এবং তার মাথায় আঘাত করেন।এসময় পরিস্থিতি খারাপ হলে হান্নান প্রাণে বাঁচতে প্রেসক্লাবের মধ্যে আশ্রয় নেন। পরবর্তীতে এর কিছু সময় পর চিহ্নিত মাদক কারবারির নেতৃত্বে ১০/১২ জনের একটি দল জোরপূর্বক প্রেসক্লাবের মধ্যে অনধিকার প্রবেশ করে লাঞ্চিত করে আহত করেন।ঘটনার বেশ কিছু দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status