|
ব্যক্তিগত কারণ দেখিয়ে পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() ব্যক্তিগত কারণ দেখিয়ে পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে জহিরুল ইসলাম লেখেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপি (রামগঞ্জ পৌর শাখা) র সকল সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। তবে এর বাহিরে কি কারণে তিনি দলটির সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। জহিরুল ইসলামের এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় লোকজন জানান জহিরুল ইসলাম ছিলেন মূলত বিএনপি পরিবারের সন্তান। তার বাবা দুলাল আটিয়া ২০২৫ইং সনে বিএনপির স্থানীয় কাউন্সিলে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ভোট করেন এবং এর আগে পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। জহিরুল ইসলাম ২০২৪এর আন্দোলনের পর তিনি এনসিপিতে যোগদান করেন এবং ২০২৬ইং সনে ২১ জানুয়ারি রামগঞ্জ পৌর এনসিপির সদস্য সচিব হিসাবে মনোনিত হন। সদ্য অব্যাহতি নেয়া জহিরুল ইসলাম বলেন ব্যক্তিগত কারনের বাহিরেও কিছু কারন থাকে যা আপনাকে পরে বলবো। এ ব্যপারে উপজেলা এনসিপির আহবায়ক মোঃ মামুন হোসেন জানান কি কারনে তিনি (জহিরুল ইসলাম) দল থেকে অব্যাহতি নিয়েছেন আমার জানা নাই। তবে আমাদের সাথে জাতীয় নির্বাচনের পর তেমন একটা যোগাযোগ হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
