|
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম বৃহস্পতিবার (৭ নভেম্বর ২৬) দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়। বন্যার পানিতে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে বন্যা-পরবর্তী সময়ে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে হিল ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমে মেরামত কাজে অংশ নেন। ![]() বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে এ ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে মানুষের দুর্ভোগ কমে, অন্যদিকে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়। রাস্তা মেরামত কাজে অংশ নেওয়া হিল ভিডিপি সদস্যরা হলেন—এপিসি মো. খোরশেদ আলম, ল্যান্স নায়েক আব্দুস ছামাদ, সদস্য জহুর উদ্দিন, সুলতান আহম্মেদ, আব্দুস ছালাম, হেকিম আলী, তারা মিয়া ও হেলাল উদ্দিন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
