ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
সাজেকে সেনাবাহিনীর বিশেষ অভিযান: এলজি, গোলাবারুদ ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার
ভূবন ত্রিপুরা,সাজেক
প্রকাশ: Sunday, 8 November, 2026, 10:38 AM

সাজেকে সেনাবাহিনীর বিশেষ অভিযান: এলজি, গোলাবারুদ ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার

সাজেকে সেনাবাহিনীর বিশেষ অভিযান: এলজি, গোলাবারুদ ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী শুকনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি এলজি, গোলাবারুদ, চাঁদা আদায়ের রসিদ বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বাঘাইহাট জোনের ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ইউপিডিএফের চিফ কালেক্টর হিসেবে পরিচিত রুপেশ চাকমাকে চাঁদা আদায়ের সময় ধাওয়া করা হলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড গোলাবারুদ, একটি প্লাটিনা মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: খাগড়াছড়ি-হ-১১৩৪৪৪), একটি রেডমি ১৩সি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি দেশীয় তৈরি চাকু, দুটি ব্যাগ, একটি মোবাইল চার্জার, চাঁদা আদায়ের সাতটি রসিদ বই, নগদ ১ হাজার ৬ টাকা এবং চারটি কম্বল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা এসব সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা বজায় রাখা, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status