|
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দুরকের ছদ্মবেশী অভিযানঃজালিয়াতি ও অনিয়মের প্রাথমিক সত্যতা উদ্ধার
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দুরকের ছদ্মবেশী অভিযানঃজালিয়াতি ও অনিয়মের প্রাথমিক সত্যতা উদ্ধার জানা গেছে, সম্প্রতি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি সেবা নিতে আসা রোগীরাও দুদকের কাছে মৌখিক অভিযোগ জানান। এসব অভিযোগের ওপর ভিত্তি করে দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি চৌকস দল হাসপাতালে এ অভিযান পরিচালনা করে। ![]() রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দুরকের ছদ্মবেশী অভিযানঃজালিয়াতি ও অনিয়মের প্রাথমিক সত্যতা উদ্ধার পরবর্তীতে দুদকের দলটি হাসপাতালের সরকারি ওষুধ ক্রয়, বিতরণ সংক্রান্ত রেজিস্টার, অর্থ বরাদ্দের বিল-ভাউচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়া হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সাথে সরাসরি কথা বলে সেবা গ্রহণের অভিজ্ঞতা ও নানা অব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেন। অভিযানের বিষয়ে দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিল-ভাউচার ও কেনাকাটায় নানা অনিয়ম এবং ভুয়া তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব অনুসন্ধানের বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে আমাদের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে কমিশন থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" অভিযানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে হাসপাতালের এক মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
