ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 November, 2026, 4:21 PM

সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু

সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ ডিসেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। 

বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, তিন আসামির আইনজীবীরা তাঁদের মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আদালত আবেদনটি নামঞ্জুর করেন। আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

অভিযুক্ত তিন আসামি হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), মাহির রহমান (১৯) ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২১)। তিন আসামিই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ অভিযোগ গঠনের শুনানি উপলক্ষে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, এক মাস ধরে পরিকল্পনা করে জোবায়েদকে হত্যা করা হয়েছিল। তদন্তে উঠে এসেছে, প্রেমের সম্পর্কের জটিলতা এবং অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কাই ছিল এই হত্যার মূল কারণ। মাহির ছিলেন মূল হামলাকারী, বর্ষা হত্যার পরিকল্পনাকারী ও আয়লান সহযোগী।

মামলায় অভিযোগে বলা হয়, জোবায়েদ পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। প্রতিদিনের মতো তিনি গত বছর ১৯ অক্টোবর বিকেলে বংশাল থানা এলাকার আরমানিটোলার বাসায় বর্ষাকে পড়াতে যান। বর্ষা সেদিন সন্ধ্যার দিকে জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাইকে জানান, তাঁর গৃহশিক্ষক (জোবায়েদ) খুন হয়েছেন। কে বা কারা তাঁকে খুন করেছে। খবর পেয়ে জোবায়েদের ভাই এনায়েত হোসেন ঘটনাস্থলে যান। ভবনের সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখতেন পান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status