|
জিএমপির নতুন কমিশনার মো. আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() জিএমপির নতুন কমিশনার মো. আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ রোববার (৮ নভেম্বর) জিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পর জিএমপির বিভিন্ন শাখার কার্যক্রম ও মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন মো. আশিক সাঈদ। একই সঙ্গে নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারত্ব ও জনবান্ধব মনোভাব বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
