ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
টঙ্গীতে ৯ বছরের শিশুকে ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 5:12 PM

টঙ্গীতে ৯ বছরের শিশুকে ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

টঙ্গীতে ৯ বছরের শিশুকে ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৪) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে রোববার রাতে শিশুটির মায়ের লিখিত অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেপ্তার রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানায়।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসায় থাকা অবস্থায় ওই শিক্ষার্থীকে ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক রাব্বি হোসেনের বিরুদ্ধে।

পরদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদরাসা থেকে বাড়িতে নিতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে রোববার রাতে তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status