ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 9:33 PM

নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান।

উপসহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার পাল।

অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পার্টনার প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status