|
সাংবাদিক ইউনিয়ন নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() সাংবাদিক ইউনিয়ন নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক আমার দেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, চ্যানেল ওয়ান ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি বাবুল জামান, বিএনপির মিডিয়া সেল এর জেলা প্রতিনিধি আজিজুল, জনকণ্ঠ পত্রিকা প্রতিনিধি মিজান। এছাড়াও সাংবাদিক বুলবুল, রাতিন, পলাশ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন-কেজিইউজে এর সদস্য সচিব ও এটিএন নিউজ এর প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। মানববন্ধনে শেষে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এর নিকট চার দফা দাবির স্মারক লিপি হস্তান্তর করেন কেজিইউজে নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
