ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 7:59 PM

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষি জমির টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

 কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের কার্যক্রম চলছিল।  ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

এ সময় অনুমতিবিহীন পুকুর খননে ব্যবহৃত ২টি ভেকু (এস্কেভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং অবৈধ খনন কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status